মফস্বল সংবাদ

লক্ষ্মীপুরে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উদযাপিত

‘সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে জ্বলবে আলো ঘরে ঘরে’ এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ ২০১১ উপলক্ষে লক্ষ্মীপুরে সম্প্রতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির যৌথ উদ্যোগে রালীটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে গিয়ে শেষ হয়। ৠারিতে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা কামাল মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোফাজ্জল হোসেন, জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন, সিনিয়র রাজনীতিবিদ আলহাজ্ব আনম ফজলুল করিম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান,পল্লী বিদ্যুৎ সমিতির মহা-ব্যবস্থাপক শিবু লাল বোস, জেলা শ্রমিকলীগের সভাপতি অধ্যাপক নুরুল হুদা বকুল, সাধারণ সম্পাদক শামছুল আলম, বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। এর আগে আকাশে কবুতর উড়িয়ে বিদ্যুৎ সাশ্রয়ী সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শেষে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

-মোঃ জহির উদ্দিন

 

     
lbheading